চবিতে আটকে থাকা পরীক্ষা সম্পন্নের দাবিতে মানববন্ধন

১৫ অক্টোবর ২০২০, ০৪:০৪ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে (চবি) আটকে থাকা পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনার কারণে বর্তমানে কোনো কিছুই থেমে নেই। শুধু থেমে আছে শিক্ষা কার্যক্রম। ২-১টি কোর্সের পরীক্ষার জন্য তাদের সবকিছু আটকে আছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হচ্ছে না।

তারা আরও বলেন, পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে তারা যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছেন না, অন্যদিকে রয়েছে দীর্ঘ সেশনজট। ফলে চাকরির বাজারে পিছিয়ে পড়ছি। এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে মানববন্ধন শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষাসমূহ নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬
মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: ডাকসু নেত্রী জু…
  • ২১ আগস্ট ২০২৬
ইতালির হোটেল রুম নোংরা করা নিয়ে মুখ খুললেন জেমস 
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল
  • ২১ আগস্ট ২০২৬
৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ, অর্থনৈতিক সংকটের…
  • ২১ আগস্ট ২০২৬
লক্ষাধিক মানুষের জনসমাগমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল…
  • ২১ আগস্ট ২০২৬