ঢাবির শোক দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা

১৫ অক্টোবর ২০২০, ১২:১৮ PM
ঢাবির শোক দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা

ঢাবির শোক দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা © টিডিসি ফটো

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জগন্নাথ হলের অক্টোবর ভবনের ‘স্মৃতি অক্টোবর’ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ নেতারা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ জগন্নাথ হল ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ।

এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধ্বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীসহ ৪০ জন নিহত হয়, অনেকে আহত হয়। আজ সেই শোক দিবস। আমরা গভীর চিত্তে স্বরণ করছি সেইসব শিক্ষার্থী, কর্মচারীদের যারা তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনে নিহত হয়েছিলো।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধ্বসে প্রাণ উৎসর্গ করতে হয়েছিল ৪০ জন মেধাবী ছাত্র, কর্মচারী ও অতিথিকে এবং আহত হয়েছিল দুইশতাধিক ছাত্র-কর্মচারী ও অতিথি। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র, ১৪ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি।

সেই দিন ভাগ্যের নির্মম পরিহাসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীদের লাশের স্তূপ দেখে পুরো দেশ শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। এরপর থেকে এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন কর হয়।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close