আত্মহত্যা করেছেন ঢাবি ছাত্র শুভজ্যোতি

১৪ অক্টোবর ২০২০, ১০:২১ PM

© টিডিসি ফটো

মানসিক চাপ থেকেই আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভজ্যোতি মন্ডল (২২)। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সংবাদ পেয়ে আদাবর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ১৪১ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভজ্যোতি ঢাবির চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাবি ছাত্রের আত্মহত্যা— যা বললেন তার বোন

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, ওই বাসায় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকতেন শুভজ্যোতি। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বিকেলে চারুকলা অনুষদের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। তার পরিবারের সদস্য ও সহপাঠীদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানান চেষ্টা করছি।

শুভজ্যোতির সহপাঠীরা জানিয়েছেন, মানসিক সমস্যাজনিত কারণে আত্মহত্যাপ্রবণ ছিল শুভজ্যোতি মন্ডল। সম্প্রতি এটি আরও বেড়ে যায়। বিষয়টি পরিবারসহ অনেকেই অবগত ছিল। তবে পরিবারের লোকজন তার বিষয়ে অবহেলা করেছে বলে ধারণা তাদের।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬