ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১৪ অক্টোবর ২০২০, ০৭:১৫ PM

© প্রতীকি ছবি

রাজধানীর আদাবরে শুভ জ্যোতি মন্ডল (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সংবাদ পেয়ে আদাবর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ১৪১ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, শুভ জ্যোতি ঢাবির চারুকলার ছাত্র ছিলেন। আদাবরে ওই বাসায় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকতেন তিনি।

তিনি আরও জানান, শুভ জ্যোতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে ঢাবির ওই ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬