চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চাইনি, লাইভে ক্ষোভ প্রকাশ করেছি: নুর

১৪ অক্টোবর ২০২০, ০৪:০৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে ‘খারাপ মেয়ে’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

শুনানি শেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি আমলে নেন এবং ওই ছাত্রীর বক্তব্য রেকর্ড করেন। শামীম আল মামুন জানান, আদালত বিকালে এ বিষয়ে নির্দেশ দেবেন।

দেখুন: নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মামলার বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ধর্ষণ মামলায় ওই ছাত্রী আমাকে একেবারেই ভিত্তিহীনভাবে জড়িয়েছেন। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনি বলেন, সম্প্রতি আমার সংগঠনের পাঁচ জনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ, কিন্তু স্বীকার করেনি। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছি, কিন্তু ওই ছাত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চাইনি।

নুর বলেন, আমি বলতে চেয়েছি তিনি “দুশ্চরিত্রাহীন”, তিনি “দুশ্চরিত্র” নয়। তিনি (ছাত্রী) প্রকৃতপক্ষে ধর্ষণের শিকার হয়ে থাকলে, তার বিচার চাইতে পারেন। এর বিচার আমরাও চাই। আমরা তার পাশে আছি। আমার কথায় তিনি যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমিও তার কাছে দুঃখপ্রকাশ করছি।

নতুন মামলার বিষয়ে নুর বলেন, ধর্ষণের সহযোগী, অপহরণকারী উল্লেখ করে তিনি আমাদের বিরুদ্ধে একেরপর এক মামলা করে যাচ্ছেন, এতে আমরাও তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, তিনি নিজেই তো আমাদের ‘দুশ্চরিত্র’ হিসেবে উপস্থাপন করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‌‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে সেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬