নিউজের পরে জাবিতে ‘মানসিক স্বাস্থ্য’ বিষয়ক সেমিনার

১৪ অক্টোবর ২০২০, ০৩:৪০ PM
শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘শিক্ষার্থীদের ‘মানসিক বিষন্নতা’ প্রতিরোধে নিরুদ্বেগ জাবি কর্তৃপক্ষ’ শিরোনামে নিউজ হওয়ার পরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেষ্ট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে “মানসিক স্বাস্থ্য বিষয়ক” একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ই অক্টোবর) রাতে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় অনলাইনে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হেদায়েতুল ইসলাম।

সেমিনারে অংশগ্রহণেচ্ছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণের পূর্বে অনলাইনে নিবন্ধন করতে হবে। সেমিনারের বিস্তারিত সূচী ও জুম লিংক পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে প্রচার করা হবে।

বিনামূল্যে নিবন্ধন লিংক:
https://docs.google.com/forms/d/1LGHBKA5EKUByhLqtiOCqs9oFZvBMhBKY7nUQCT PtYI/edit?usp=sharing

বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬
মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: ডাকসু নেত্রী জু…
  • ২১ আগস্ট ২০২৬
ইতালির হোটেল রুম নোংরা করা নিয়ে মুখ খুললেন জেমস 
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল
  • ২১ আগস্ট ২০২৬
৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ, অর্থনৈতিক সংকটের…
  • ২১ আগস্ট ২০২৬
লক্ষাধিক মানুষের জনসমাগমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল…
  • ২১ আগস্ট ২০২৬