সেইভ রাবি চ্যাপ্টারের নেতৃত্বে সাবিনা- ইমরান

১৪ অক্টোবর ২০২০, ০১:১১ PM
সাবিনা সুলতানা এবং ইমরান হোসাইন

সাবিনা সুলতানা এবং ইমরান হোসাইন © টিডিসি ফটো

‘স্টুডেন্টস এগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়ার’ (সেইভ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চ্যাপ্টারের ২০২০-২১ সেশনের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

আগামী এক বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কো-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজী বিভাগের ২০১৫-১৬ সেশনের সাবিনা সুলতানা এবং জেনারেল সেক্রেটারি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের ইমরান হোসাইন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল পাঁচটায় সেইভ-এর উদ্যোগে ‘সেইভ ইয়ুথ প্রেসিডেন্সিয়াল কমিটি’ শিরোনামে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে এ কমিটি ঘোষণা করেন সেইভ রাবি চ্যাপ্টার মডারেটর ও রাবি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মামুন আবদুল কাইউম । এসময় সেইভের বারোটি চ্যাপ্টারের কমিটি ঘোষণা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব মডারেটরগণ।

কমিটির অন্যান্যরা হলেন টিম লিড ইয়ুথ ডিজএবিলিটি এন্ড ইনক্লুশন মোঃ তাওফিক ইসলাম, টিম লিড ইয়ুথ ভয়েস নাবিব বিন জাহিদ, টিম লিড ইয়ুথ এম্পাইএবিলিটি কাউসার হুসাইন, টিম লিড কানেক্টিং ডট’স সউদা জামান রিশা, টিম লিড ইভেন্ট এন্ড আউটরিচ রকিবুল ইসলাম, টিম লিড ইয়ুথ মিডিয়া সালমান শাকিল, টিম লিড শি লিড’স বিনীতা বিশ্বাস, টিম লিড ক্যাম্পাস রেসিলিয়েন্স মোঃ তাওফিকুল ইসলাম, টিম লিড ইয়ং মাইন্ড’স জান্নাতুল ফেরদৌস এবং টিম লিড ইয়ুথ ডেমোক্রাসি হিসেবে মোঃ বারিউল ইসলাম।

কমিটি ঘোষণা শেষে মনোনীত সকল কো-প্রেসিডেন্টরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সেইভ ইয়ুথ বাংলাদেশ-এর ‘কান্ট্রি ডিরেক্টর’ সিলিয়া প্যাসিলিনা এবং ন্যাশনাল মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে সেইভ বাংলাদেশে কাজ শুরু করে।

এটি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী প্লাটফর্ম যেখানে শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সেইভ।

সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখছে। এ পর্যন্ত সেইভের উদ্যোগে দেশের বারোটি বিশ্ববিদ্যালয়ে মোট প্রায় ১০০টিরও বেশি কর্মশালা ও বিভিন্ন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এতে প্রায় হাজারেও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সেইভের বারোটি চ্যাপ্টার (কমিটি) কাজ করে যাচ্ছে।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬