ধ্বনি’র নতুন সভাপতি প্রীতম, সম্পাদক শাহরিয়ার

১৩ অক্টোবর ২০২০, ০৯:২৩ PM
সামি আল জাহিদ প্রীতম এবং ইমরান হাসান শাহরিয়ার

সামি আল জাহিদ প্রীতম এবং ইমরান হাসান শাহরিয়ার © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২০-২১ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী সামি আল জাহিদ প্রীতম এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান শাহরিয়ার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আসাদুল্লাহ আল গালিব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাবিলা নূর মুমু ও মুবাশ্বির আলম উদয়, সহ-সাধারণ সম্পাদক শিমুল মিত্র, সাংগঠনিক সম্পাদক খোন্দকার রায়হানা জোহা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহাজাবিন সাওদা জাহান, অর্থ সম্পাদক জাহিদ হাসান, সহ-অর্থ সম্পাদক ইসরাত জাহান ঐশী, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক একরামুল হক অরণ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিনিয়া আফরোজ ঝরা, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিমা আক্তার, যোগাযোগ ও প্রচার সম্পাদক ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী, সহ-যোগাযোগ ও প্রচার সম্পাদক আরিফা সুলতানা রিতু, তথ্য-প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক এটিএম ফয়সাল রাব্বি, সহ-তথ্য-প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক সাদিয়া সরওয়ার উল্লাস।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন নারমিন সুলতানা উপমা, জুবায়ের আহমেদ, সাদিয়া আফরিন সুমি, জান্নাতুল ফেরদৌস ঐশী, জুবায়ের আল শাবাব, প্রত্যাশা সরকার, মৃত্তিকা পাঁড়ে, সাহারা আসমা তুলি ও সাজিয়া শারমিন শাবণী।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬