ঢাবি ছাত্রী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

১২ অক্টোবর ২০২০, ০৪:৩০ PM
সাইফুল ইসলাম ও নাজমুল হুদা

সাইফুল ইসলাম ও নাজমুল হুদা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর করা ধর্ষণ মামলার দুই আসামি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভূঞা শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, এদিন কোতোয়ালি থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত গণমাধ্যমকে বলেন, ঢাবি ছাত্রীর করা ধর্ষণ মামলায় আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে গতকাল রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে গতকাল রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। কিছু সময়ের মধ্যে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গতকাল নাজমুল হুদা ও সাইফুল ইসলামসহ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রিক কমিটির আহ্বায়ক সোহরাব হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রবিবার (১১ অক্টোবর) এক ভিডিও বার্তায় নুর অভিযোগ করেন, মগবাজার থেকে নাজমুলকে, চাংখারপুল থেকে সাইফুলকে এবং প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় কমিটির আহবায়ক সোহরাব হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনকে আসামি করা হয়। নাজমুল হুদা এ মামলার ৫ নম্বর আসামি। তিনি ওই সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬