ঢাবির কলা অনুষদ

স্বল্পমূল্যে ডাটা পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা, ব্যবহার করা যাবে না ফেসবুক-নেটফ্লিক্স

১২ অক্টোবর ২০২০, ০৪:১২ PM
ঢাবির কলা ভবনের প্রধান ফটক

ঢাবির কলা ভবনের প্রধান ফটক © ফাইল ফটো

করোনাকালে অনলাইনে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস। অনলাইনের এই কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।

এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা ক্রয়ে অনুষদের বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীদের তালিকা চেয়েছে কলা অনুষদ কর্তৃপক্ষ। ইতোমধ্যে কলা অনুষদের প্রতিটি বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, গত ৮ অক্টোবর কলা অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যানবৃন্দের এক সভায় গ্রামীণফোন ও কলা অনুষদের মধ্যে এক চুক্তির বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেক বিভাগে গ্রামীণফোনের ব্যবস্থাপনায় ইন্টারনেট ডাটা প্যাক ক্রয়ে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা আগামী ১৪ অক্টোবরের মধ্যে ডিন অফিসে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, গ্রামীণফোন তালিকাভুক্ত শিক্ষার্থীদের ৩০ জিবি ডাটা দেবে। যার মূল্য নির্ধারণ করেছে ২২৫ টাকা। এই ডাটা দিয়ে ফেসবুক-টুইটারের মতো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, নেটফ্লিক্স, এডাল্ট সাইট ইত্যাদি ব্যবহার করা যাবে না।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রামীণফোনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি মোটামুটি ফাইনাল স্টেজে আছে। শিক্ষার্থীরা চাইলে হবে।

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬
এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করল কর্তৃপক্ষ
  • ২১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে গ্যাসের চাপ কম, অন্তত ২০ কারখানায় ছুটি 
  • ২১ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬