তিন দফা দাবিতে চবি অফিসারদের ২ ঘণ্টার কলম বিরতি

১২ অক্টোবর ২০২০, ০২:৫৩ PM

© সংগৃহীত

প্রশাসক পদ বাতিল, অফিসারের পদে থাকা শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কলম বিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবারও (১১ অক্টোবর) কলম বিরতি পালন করা হয়।  

এ ব্যাপারে অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছি। ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবো। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, পূর্ণদিবস কর্মবিরতি পালন করার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেবে।  

গত ৮ অক্টোবর তিন দফা দাবিতে রবিবার (১১ অক্টোবর) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘন্টা করে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে চবি অফিসার সমিতি।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬