ঢাবি ছাত্রী ধর্ষণ

ঢাবি ছাত্রী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে গ্রেফতার দেখাল পুলিশ

১২ অক্টোবর ২০২০, ০১:৩৮ PM
মো. সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদা।

মো. সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদা। © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (১১ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ।

গ্রেফতারকৃতরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

আজ সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে রাজীব আল মাসুদ বলেন, ধর্ষণের অভিযোগ তুলে ঢাবির এক ছাত্রীর দায়ের করা মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুপুরে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে রবিবার (১১ অক্টোবর) দুপুর ও রাতে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ঢাবির ওই ছাত্রী। এতে পরিষদের অব্যাহতি প্রাপ্ত আহবায়ক হাসান আল মামুনকে ১ নম্বর আসামি এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়।

পরদিন ওই ছাত্রী রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। দ্বিতীয় মামলায় ১ নম্বর আসামি সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। দুই মামলাতেই আসামি হিসেবে রয়েছেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকি।

তবে ১৭ দিন পার হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি।

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬
এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করল কর্তৃপক্ষ
  • ২১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে গ্যাসের চাপ কম, অন্তত ২০ কারখানায় ছুটি 
  • ২১ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬