ঢাবি শিক্ষার্থী রাসেলের ওপর হামলা

১২ অক্টোবর ২০২০, ১২:৪৩ AM
আহত রাসেল

আহত রাসেল © টিডিসি ফটো

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী প্রতিবেশীর হামলার শিকার হয়েছে। রাসেল রহমান নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার দুপুরে ঝিলংজার ৯ নং ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে। তিনি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আহত শিক্ষার্থী রাসেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের বাড়ীর পার্শ্ববর্তী মৃত মকবুল মিস্ত্রির পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বসতভিটা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রবিবার দুপুরে বাড়ির উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যাপারে সামান্য কথা কাটাকাটি হলে পূর্ব শত্রুতার জের ধরে মকবুলের ছেলে মোঃ ইউনুস, মোঃ কবির, মোঃ শফি, মামুনসহ একদল বাড়ির ভেতরে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় তাদেরকে বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাসেলকে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান বলে জানান রাসেল।

রাসেল ও তার পরিবারের সকল চিকিৎসা ও আইনি সহায়তার ব্যাপারে সার্বিক দায়িত্ব ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বহন করবেন বলে জানান ওই চেয়ারম্যান।

টিপু সুলতান আরো বলেন, রাসেল ও তার পরিবার অত্যন্ত অসহায়। আমি তাকে সার্বিক সহযোগিতা করবো এবং সবসময় পাশে থাকবো। তবে অভিযুক্ত আসামিদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মকবুল মিস্ত্রির ৭ ছেলে এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যাচার চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, বিষয়টি আমরা জেনেছি।আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগপত্র জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬
এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করল কর্তৃপক্ষ
  • ২১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে গ্যাসের চাপ কম, অন্তত ২০ কারখানায় ছুটি 
  • ২১ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬