অনলাইনে ১৩তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২০, ০৫:৫৮ PM
অনলাইনে ১৩তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইনে ১৩তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত ১৩তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনলাইনে সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় ভূগোল ও পরিবেশ বিভাগ টিম এবং রানার্স আপ হয়েছে প্রাণিবিদ্যা বিভাগ টিম।

প্রতিযোগিতায় ২২টি বিভাগের প্রায় ৭০জন বিতার্কিক অংশ নেন। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

রোববার (১১ অক্টোবর) সংগঠনটির সভাপতি তাজরীন ইসলাম তন্বী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর আমরা আমাদের কার্যক্রম অনলাইনে পরিচালনা করার উদ্যোগ নেই। এর ফলে আমরা এতো বড় একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

এর আগে শনিবার রাতে অনলাইন মাধ্যম ‘ডিস্কর্ড’এ এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডের বিতর্কের বিষয় ছিলো- ‘এই সংসদ ধর্ষনের বিচারের ক্ষেত্রে পরার্থ দায়িত্বের নীতি প্রণয়নকে সমর্থন করে’। এতে সরকারী দল হিসেবে অংশ নেয় প্রাণিবিদ্যা বিভাগ ও বিরোধীদল হিসেবে অংশ নেয় ভূগোল ও পরিবেশ বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, জেইউডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভূগোল ও পরিবেশ বিভাগ টিমের সদস্যরা হলেন আল রাব্বী সিমেন্স, রাশেদুল ইসলাম ও ইসতিয়াক আহমেদ। অন্যদিকে রানার্স আপ টিম প্রাণিবিদ্যা বিভাগের সদস্যরা হলেন ফাহমিনা সরকার বর্ষা, নূর আহম্মদ হোসেন বিন্দু ও ফারহান আপন। এছাড়া প্রতিযোগিতার সেরা বিতার্কিক ও ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেনে ভূগোল ও পরিবেশ বিভাগের দলনেতা আল রাব্বী সিমেন্স।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬