প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ AM
প্রধানমন্ত্রীর উন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ

প্রধানমন্ত্রীর উন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিষ্টান্ন বিতরণ ও রাতের খাবার পরিবেশন করেছেন স্যার এ এফ রহমান হল সংসদের সদ্য সাবেক জিএস (সাধারণ সম্পাদক) রাহিম সরকার।

মঙ্গলবার এশার নামাজের পর কাটাবন মসজিদ এতিমখানায় তিনি এতিমদের মাঝে এই মিষ্টান্ন বিতরণ ও খাবার পরিবেশন করেন।

এ সময় শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কাটাবন মসজিদে মুসল্লিদের নিয়ে দোয়া মাহফিল, মিলাদের আয়োজন করা হয়। মিলাদ পরবর্তী ১০০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ ও রাতের খাবারের আয়োজন করা হয়।

এ বিষয়ে রাহিম সরকার দ্যা ডেলি ক্যাম্পাসকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করে গেছেন। তারই কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা ১৮ কোটি বাঙ্গালীর মুখে হাসি ফুটানের জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, গতকাল তার ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তাই আমি এই মমতাময়ী মায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আজ এশার নামাজের পর কাটাবন মসজিদে মুসল্লিদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করেছি এবং কাটাবন মসজিদ এতিমখানায় ১০০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন ও রাতের খাবার বিতরণ করেছি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬