টিএসসির আবাসিক কক্ষ ছাড়ার নির্দেশ ঢাবি কর্তৃপক্ষের

২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আবাসিক কক্ষ ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৮ সেপ্টেম্বর) টিএসসির সহকারী পরিচালকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কক্ষগুলোতে অবস্থানরত সকলকে বুধবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যেই চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বর্তমান উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিএসসির আবাসিক কক্ষসমূহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় টিএসসির আবাসিক কক্ষে অবস্থানরত সকলকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কক্ষ শূন্য করে দেওয়ার জন্য বলা হয়েছে।

নির্ধারিত তারিখের পরে শৃঙ্খলা রক্ষাবাহিনী তাদের কার্যক্রম আরম্ভ করবে বলে এতে সতর্ক করে দেওয়া হয়েছে।

টিএসসির জরুরি বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬