ঢাবি ছাত্রী ও এমসি কলেজে ধর্ষণ: আজ বিক্ষোভ করবে ছাত্রলীগ

২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের লগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের লগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ করবে শাখা ছাত্রলীগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সাথে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে বেলা সাড়ে ১১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমাবেশে ঢাবি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬