ঢাবির সেই ছাত্রীকে আইনী সহায়তা দেবে রাব্বানীর সংগঠন

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪০ AM
ঢাবির সেই ছাত্রীকে আইনী সহায়তার আশ্বাস রাব্বানীর

ঢাবির সেই ছাত্রীকে আইনী সহায়তার আশ্বাস রাব্বানীর © টিডিসি ফটো

ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রীকে বিচার পেতে আইনী সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে একথা জানান সাবেক এই ছাত্রলীগ নেতা।

পাঠকদের জন্য নিম্মোক্ত রাব্বানীর স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“বিয়ের প্রলোভন দেখিয়ে এবং সমস্যা সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বোনকে ধর্ষণ করেছে 'ছাত্র অধিকার পরিষদ' নামের একই সংগঠনে কাজ করা দুই নরাধম!

একই সংগঠনের হওয়ায় ধর্ষকদ্বয়কে আশ্রয়-প্রশ্রয় দিয়ে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে চরিত্র স্খলন ও সম্ভ্রমহানির হুমকি দিয়েও শেষ রক্ষায় ব্যর্থ হয়ে, অপকর্মটিকে রাজনৈতিক মোড়ক দেয়ার হীন চেষ্টায় লিপ্ত ডাকসুর সাবেক ভিপি! অসহায় বোনটির যৌক্তিক শঙ্কা, রাজনৈতিক রং মাখিয়ে ও তথাকথিত জনপ্রিয়তা কাজে লাগিয়ে পার পেয়ে যেতে পারেন দুষ্কৃতকারীরা!!

আইনের ছাত্র হিসেবে এটুকু সুনিশ্চিত করছি, ন্যায় বিচারের স্বার্থে অসহায় বোনকে সকল প্রকার আইনী সহায়তা দিতে প্রস্তুত, Team Positive Bangladesh- Legal Services

অসহায় ভুক্তভোগীদের সঠিক আইনী পরামর্শ ও সহায়তা প্রদানের নিমিত্তে পরিচালিত গ্রুপটির সম্মানিত এডমিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী Rasida Chowdhury Nilu আপা ভুক্তভোগীকে মামলা পরিচালনার বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করবেন।

আইন তার নিজস্ব গতিতে চলবে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬