ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ PM
জাকারিয়া বিন হক

জাকারিয়া বিন হক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর নাম জাকারিয়া বিন হক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী জাকারিয়ার আত্মহত্যার খবর শুনেছি। সে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল।  আমরা জাকারিয়ার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গত দুইদিনে আমরা আমাদের দুইজন শিক্ষার্থীকে হারিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। শিক্ষার্থীরা কেন এ ধরনের পথ বেছে নিচ্ছে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না। আর কোনো শিক্ষার্থী যেন এমন পদক্ষেপ না নেয় আমরা তাদের সেই আহবান জানাচ্ছি। 

এর আগে গত বুধবার একই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল কিডনি জনিত সমস্যার কারণে রাজধানীর মিলেনিয়াম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

 

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬