চলেই গেলেন জিয়া হলের সাবেক ভিপি

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:১২ PM
শরিফুল ইসলাম শাকিল

শরিফুল ইসলাম শাকিল © টিডিসি ফটো

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল আর নেই। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হাসিবুল হাসান শান্ত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি শুনেছি। তার কিডনি জনিত সমস্যা ছিলো আর সেখান থেকে ব্রেনে সমস্যা হয়। তিনি ২৩-২৪ দিন ধরে হাপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি আজ মারা গেছেন।

জানা যায়, গত ২৮ আগস্ট রাজধানীর মিলেনিয়াম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন জটিল রোগে আক্রান্ত শাকিল। পরে ১ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৩-১৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে  ভিপি পদে বিজয়ী হয়েছিলেন শাকিল। তার বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬