ঢাবি শিক্ষকের ভাই ও সান্ধ্য কোর্সের ছাত্র নিখোঁজ

২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ AM
তিন দিন ধরে নিখোঁজ মাজিদুল হক প্রধান

তিন দিন ধরে নিখোঁজ মাজিদুল হক প্রধান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছোট ভাই ও বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের ছাত্র মাজিদুল হক প্রধান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় সকলের সহযোগিতা চেয়েছেন ওই শিক্ষক।

নিখোঁজ মাজিদুল হক ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে ম‍্যানেজম‍্যান্ট বিভাগের সান্ধ্য কোর্সের (ইএমবিএ) ছাত্র। তিনি গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। ওইদিন রাত সাড়ে ৮টার পর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি।

মাজিদুলের ভাই মো: মাহিদুল হক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ‍্যাপক। কেউ সন্ধান পেলে তার মোবাইল নম্বরে (০১৭১৯১২৫৫২০) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে মাহিদুল হক প্রধান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিন বিকেল ৫টার দিকে সে বাসা থেকে বের হয়। রাত ৭টার দিকে আমি তাকে ফোন দেই। কিন্তু পাইনি। এজন্য আমি শাহবাগ থানায় জিডি করেছি।’

শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ১৩ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কওমী মাদ্রাসাগুলোকে উপবৃত্তির আওতায় আনতে আবেদন শেষ হচ্ছে আজ
  • ০৭ এপ্রিল ২০২৬
রেকর্ড গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আগে কখনো যায়নি …
  • ০৭ এপ্রিল ২০২৬
পরিমাপে কম দেওয়ায় পাম্পমালিককে জরিমানা 
  • ০৭ এপ্রিল ২০২৬
close