৩৫১ কোটি টাকার বাজেট চবির, গবেষণায় বরাদ্দ ১.১৯ শতাংশ

১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৪ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৩২তম সিনেট সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এসময় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আগামী অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু’টি বিষয়কে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। তা হচ্ছে গবেষণা ও উন্নয়ন। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে চবির অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিমাণ বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।’

ঘোষিত বাজেট অনুযায়ী, এবছরও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বেতন ভাতা খাতে। এ খাতে বরাদ্দের পরিমাণ ২২২ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৩.১৫ শতাংশ। তাছাড়া গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২০ লক্ষ টাকা, যা মোট বাজেটের ১.১৯ শতাংশ।

চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা, যা মোট বরাদ্দের ০.১৬ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ৫৪১ কোটি ১৩ লাখ টাকা চাহিদার বিপরীতে ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩২৯ কোটি ৮০ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে পাওয়া যাবে ১৬ কোটি ৫০ লাখ টাকা। বাকি পাঁচ কোটি ৫৫ লাখ টাকা ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে ২০১৯-২০ অর্থবছরের ৩৩৫ কোটি ৬৫ লাখ টাকার সংশোধিত বাজেটের অনুমোদনও দেওয়া হয় সিনেট সভায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, সিনেট সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬