স্বাস্থ্যবিধি মেনে ২ মাসের মধ্যে হল খোলা হতে পারে: চবি উপাচার্য

১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৩০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো আগামী দুই মাসের মধ্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩২তম সিনেট অধিবেশনে সিনেট সদস্য অধ্যাপক ড. মো. দানেশ মিয়া স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহবান জানালে জবাবে উপাচার্য একথা বলেন।

অধ্যাপক ড. মো. দানেশ মিয়া বলেন, ‘ট্যুরিস্ট স্পটসহ হাট-বাজার সবই ওপেন করে দেওয়া হয়েছে। সংক্রমণের ঝুঁকি থাকলে সেখান থেকেই শিক্ষার্থীরা সংক্রমিত হতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় শ্রেয় বলে আমি মনে করি।’

এসময় উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে আগামী দুই মাসের মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

ডাকসু ১১ মাসে যে কাজ করেছে, তা ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম
  • ২১ আগস্ট ২০২৬
অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে এসএমসি
  • ২১ আগস্ট ২০২৬
খুবিতে শুরু হয়েছে ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিয…
  • ২১ আগস্ট ২০২৬
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • ২১ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে সংঘাত ও আধিপত্যের রাজনীতি: ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার…
  • ২১ আগস্ট ২০২৬
মুভি ক্লাবের উদ্যোগে খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর…
  • ২১ আগস্ট ২০২৬