জাবি শিক্ষার্থীরা পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ই-মেইল

১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ AM

© ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের সকল কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। তবে এই ই-মেইল ঠিকানাটি শিক্ষাজীবন সমাপ্তির পর শিক্ষার্থীর পক্ষে আর ব্যবহার করা সম্ভব হবে না।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি এবং উইকেন্ড কোর্সে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ইতােমধ্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকল ছাত্র-ছাত্রীদের ই-মেইল বরাদ্ধের এই কার্যক্রম শুরুর জন্য সদয় অনুমতি প্রদান করেছেন।

“বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত যেকোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ই-মেইল ঠিকানার জন্য আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের ই-মেইলের জন্য এই লিংকটিতে প্রবেশ করে যাবতীয় তথ্যসহ আবেদনপত্রটি সঠিকভাবে পুরণ করতে হবে।”

তবে এই ই-মেইল ঠিকানাটি শিক্ষাজীবন সমাপ্তির পর শিক্ষার্থীর পক্ষে আর ব্যবহার করা সম্ভব হবে না বলে আইসিটি সেল থেকে জানানো হয়েছে।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬