যক্ষ্মার কাছে হেরে গেলেন জাবি ছাত্রী

১২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৬ PM

© সংগৃহীত

যক্ষায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল কানন বৃষ্টি। বৃষ্টি দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি নাটোর জেলায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা চারটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চত করেছেন ওই শিক্ষার্থীর ভাই মারুফ সিদ্দিকী।

মারুফ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে যক্ষার কারণে শ্বাসকষ্টে ভুগছিল বৃষ্টি। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের কথা বলেন। এর কারণে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারিনি। আজ সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এদিকে জান্নাতুল কানন বৃষ্টির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবার ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বৃষ্টির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। উপাচার্য বৃষ্টির শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬