ঢাবি ছাত্রী সুমাইয়ার ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান এলাকাবাসীর

১২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমাইয়া খাতুনের ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে এলাকাবাসী। তাদের দাবি সুমাইয়া আত্মহত্যা করেনি। শশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বলাড়িপাড়া মহল্লায় আয়োজিত এক মানবন্ধনে এ অবিযোগ করেন তারা। মানববন্ধনে সুমাইয়ার মা নুজহাত সুলতানা পুনরায় ময়নাতদন্তের দাবি জানান।

মানবন্ধনে এলাকাবাসী অবিযোগ করে বলেন, সুমাইয়ার শশুরবাড়ির লোকজন প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে সুমাইয়ার পরিবার। হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ‘ফাঁসিতে ঝুলে আত্মহত্যা’ উল্লেখ করায় সুমাইয়ার শ্বশুর জাকির হোসেন, শাশুড়ি সৈয়দা মালেকার জামিন মঞ্জুর হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুনরায় ময়নাতদন্তসহ সুমাইয়া হত্যার ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত ২২ জুন রাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাগানবাড়ি এলাকায় স্বামী মোস্তাক হোসাইনের বাড়ি থেকে ছাত্রী সুমাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া শহরের হাজরা নাটোর এলাকার মরহুম সিদ্দিকুর রহমানের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনার একদিন পর সুমাইয়ার মা নুজহাত সুলতানা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন, শ্বশুর জাকির হোসেন, শাশুড়ি সৈয়দা মালেকা এবং ননদ জুইকে গ্রেফতার করে।

গত ১০ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের আদালতে ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করা হয়। এর প্রেক্ষিতে আদালত সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন, শ্বশুর জাকির হোসেন, শাশুড়ি সৈয়দা মালেকার জামিন শুনানি করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে স্বামী মোস্তাক আহমেদের জামিন না হলেও শ্বশুর এবং শাশুড়ির জামিন মঞ্জুর করেন আদালত।

ডাকসু ১১ মাসে যে কাজ করেছে, তা ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম
  • ২১ আগস্ট ২০২৬
অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে এসএমসি
  • ২১ আগস্ট ২০২৬
খুবিতে শুরু হয়েছে ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিয…
  • ২১ আগস্ট ২০২৬
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • ২১ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে সংঘাত ও আধিপত্যের রাজনীতি: ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার…
  • ২১ আগস্ট ২০২৬
মুভি ক্লাবের উদ্যোগে খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর…
  • ২১ আগস্ট ২০২৬