চবির সিনেট অধিবেশন কাল

১২ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ PM

© ফাইল ছবি

আগামীকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেটের ৩২তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে স্বশরীরে উপস্থিত থাকতে না পারলে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।

এবারের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট উপস্থাপন এবং বছরব্যাপী চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।  

চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে যারা  উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে অংশ নিবেন।  

প্রতিবছর জুন মাসে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর একটু দেরিতে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।  

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাজেট ছিল ৩৩৯ কোটি ১৮ লাখ টাকা।  

ডাকসু ১১ মাসে যে কাজ করেছে, তা ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম
  • ২১ আগস্ট ২০২৬
অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে এসএমসি
  • ২১ আগস্ট ২০২৬
খুবিতে শুরু হয়েছে ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিয…
  • ২১ আগস্ট ২০২৬
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • ২১ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে সংঘাত ও আধিপত্যের রাজনীতি: ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার…
  • ২১ আগস্ট ২০২৬
মুভি ক্লাবের উদ্যোগে খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর…
  • ২১ আগস্ট ২০২৬