ঢাবি অধ্যাপক মোর্শেদের চাকরিচ্যুতির প্রতিবাদ রাবি শিক্ষকদের

১১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ খানকে ভিন্নমতের কারণে চাকুরিচ্যুত করা হয়েছে দাবি করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা।

আজ শুক্রবার শিক্ষক ফোরামের এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে ভিন্নমতের কারণে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে চাকুরীচ্যুত করা হয়েছে। আমরা এই অনাকাঙ্খিত ও ন্যাক্কারজনক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষকরা বলেন, আমরা মনে করি- গণতান্ত্রিক চর্চা ও বাক-স্বাধীনতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের অবস্থান প্রতিষ্ঠানটির গৌরবজ্জল ইতিহাস ও ঐতিহ্যকে ভুলুন্ঠিত করেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাটিউটের ৪৫(৩)(৪) উপধারায় এবং বিশ্ববিদ্যালয় ৭৩র আদেশের ৫৬(৩) উপধারায় চাকুরীচ্যুতির বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে।

পড়ুন: ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান চাকরিচ্যুত

সেখানে বলা হয়েছে- ‘নৈতিক স্খলন, অদক্ষতা, বিশ্ববিদ্যালয়ের আইন ও চাকুরিবিধি পরিপন্থী’ কাজের সাথে যুক্ত থাকার অপরাধে কোনো শিক্ষক বা কর্মকর্তাকে টার্মিনেট করা যেতে পারে। কিন্তু ড. মোর্শেদের ২০১৮ সালের মার্চে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নিবন্ধটি উল্লিখিত অপরাধের কোনোটিতেই পড়ে না।

রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে এই বৈষম্য ও পক্ষপাতমূলক সিদ্ধান্তটি প্রত্যাহার করে স্বাধীনভাবে মত প্রকাশ এবং মুক্ত জ্ঞান চর্চায় ভূমিকা রাখবে।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬