করোনা পজিটিভ ছিলেন ঢাবি ছাত্র কাকন মিয়া

১১ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাকন মিয়া (২৫)। করোনার উপসর্গ নিয়ে গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।পরে কাকন করোনা পজিটিভ ছিলেন বলে জানা গেছে।

তার পরিবারের সদস্যরা জানান, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতেই ছিলেন কাকন মিয়া। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

কাকন মিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টান্যাশনাল বিজনেস বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। জানা গেছে, করোনার বন্ধে নিজ এলাকায় রাজবাড়ীর পাংশাতেই ছিলেন কাকন মিয়া। সহপাঠীদের নিয়ে করোনার লকডাউনের সময় অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবারও পৌঁছে দিয়েছিলেন তিনি। 

কাকন মিয়ার সহপাঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তফা মুসা সজীব বলেন, কয়েকদিন ধরে তাঁর  জ্বর-সর্দি ছিল। এজন্য ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ঢাকা নিয়ে যেতে বলে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে কাকন মিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে ‘জ্বর!’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এটি ছিল তারা সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। এর চারদিনের মাথায় তিনি না ফেরার দেশে চলে যান।

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬
ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬