২১ ঘন্টা পর নদীতে ভেসে উঠল ঢাকা কলেজ ছাত্রের লাশ

১০ আগস্ট ২০২০, ১১:০৮ AM
ঢাকা কলেজ শিক্ষার্থী মুহাম্মদ সোহেল রানা (২১) এর লাশ

ঢাকা কলেজ শিক্ষার্থী মুহাম্মদ সোহেল রানা (২১) এর লাশ © টিডিসি ফটো

নরসিংদী জেলার মনোহরদী থানার মজিদপুর গ্রামে আড়িয়াল খাঁ নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর নদীতে ভেসে উঠেছে ঢাকা কলেজ শিক্ষার্থী মুহাম্মদ সোহেল রানা (২১) এর লাশ। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কৃষ্ণপুর গ্রামে মাঝ নদীতে সোহেলের লাশ ভাসতে দেখেন স্থানীয় ঘাটের মাঝি মোঃ খুরশিদ মিয়া।

এরপর স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন স্থানীয় ৫ নং চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রতন। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, নিহত সোহেল রানা মজিদপুর গ্রামের আবদুল কাদিরের সন্তান এবং পরিবারের বড় ছেলে।

আগেরদিন দুপুর ১২টার দিকে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে আরো সাত বন্ধুর সাথে ব্রক্ষপুত্রের শাখা নদ আড়িয়াল খাঁর মাস্টারবাড়ি ব্রিজ থেকে কলাগাছ বুকে নিয়ে স্থানীয় চরগোহালবাড়িয়া পাটার ঘাটের উদেশ্যে সাঁতার দেয়। পাটার ঘাটের কাছাকাছি আসার পর হঠাৎ তীব্র স্রোতের টানে পানিতেই তলিয়ে যায় সোহেল।

২১ ঘন্টা পর নদীতে ভেসে উঠল ঢাকা কলেজ ছাত্রের লাশ

 

তার সাথে থাকা বন্ধুরা ঘাটে উঠতে পারলেও দীর্ঘক্ষণ সোহেলের সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক অনুসন্ধান চালানো হয় এবং এরপর ফায়ার সার্ভিসের রেসকিউ টিমের সদস্যরাও দীর্ঘ সময় চেষ্টা করেও তার কোন সন্ধান পায়নি। পরিশেষে আজ সকালে লাশ পাওয়া গেলো। এখন লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, নিহত সোহেল রানা ঢাকা কলেজের ২০১৭-১৮ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলো।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬