উত্তরাঞ্চলের বানভাসিদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়

০৯ আগস্ট ২০২০, ০৬:৩৯ PM
ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

উত্তরাঞ্চলের বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম। সংগঠনটির সভাপতি আব্দুল আলিম বিষয়টি জানিয়েছেন।

আব্দুল আলিম জানান, কুড়িগ্রামের চিলমারী রমনার ঘাট ও মধ্য বাসপাতার চরে রাবি পাঠক ফোরাম ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ-ডাল খাদ্যসামগ্রীসহ ৩০০টি শাড়ি, ১৫০টি লুঙ্গি ও ১০০০ মাস্ক বিতরণ করা হয়।

এসময় পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ হাসনাত, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ বখ্ত তোয়াহা, বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শহিদুল্লাহ, সাবেক ফোরামিস্ট সাইদুর রহমান দুলু, রিফাত সুলতানা উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, বর্তমান সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আবু হাসেম অর্ণবসহ ফোরামের সদস্যবৃন্দ।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬