বন্ধু দিবসে ডিইউসিএসের সাংস্কৃতিক পরিবেশনা ‘দেখা হবে বন্ধু’

৩১ জুলাই ২০২০, ০৪:১২ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক বন্ধু দিবসে মুক্তি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের দগলত সাংস্কৃতিক পরিবেশনা ‘দেখা হবে বন্ধু’। বৃহস্পতিবার সংগঠনটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পরিবেশনাটি অবমুক্ত করা হয়। দূরে থেকেও পাশে থাকার প্রতিজ্ঞা এবং দুর্যোগ শেষে পুনরায় মিলিত হওয়ার অভিপ্রায় ধারণ করে এ পরিবেশনার আয়োজন করা হয়েছে।

উম্মে হাবিবার নির্দেশনায় ১৬ মিনিটের এই পরিবেশনায় ছিলো বন্ধুত্ববিষয়ক সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ নিজ নিজ ঘরে বসেই এসব পরিবেশনায় অংশগ্রহণ করেন।

এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেন, দীর্ঘদিন আমাদের ক্যাম্পাস বন্ধ। তাই আমাদের সাংগঠনিক কার্যক্রমেও স্বাভাবিকভাবেই কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।

তিনি বলেন, কিন্তু তারপরও আমরা আমাদের সদস্যদের সাথে নিয়ে সীমিত পরিসরে হলেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি। ঘরবন্দী এই সময়টাতে সবার মন ভালো রাখার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিয়মিত কার্যক্রমে কিছু বিঘ্ন ঘটলেও সংগঠনটি অনলাইনের মাধ্যমে তাদের বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরিবেশনাটির ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=2xLORoAZi1s&t=745s

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬