জঙ্গি তৎপরতার অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

২৮ জুলাই ২০২০, ১০:৩১ AM

© ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালী থেকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেননকে আটক করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) মানস বড়ুয়া বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে রেদওয়ান ও তাঁর ভাই রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ পাওয়া গেছে। রেদওয়ান আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেদওয়ান জানান, ওই ভুয়া জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি মোটেও জড়িত নন। তাঁকে ফাঁসানো হয়েছে। ঢাকা থেকে কক্সবাজারে আনা হচ্ছে তাঁকে।

জানা গেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার জেলায় সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মোবাইল নম্বরের একটি সূত্র ধরে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদের বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে রেদওয়ানকেও আটক করা হয়।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়া নিজ বাড়িতে যাওয়ার পথে রাশেদকে এবং পরদিন শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে রেদওয়ানকে তুলে নেয় ডিবি পুলিশ। তারপর থেকে দুই ভাইয়ের খোঁজ পাচ্ছে না পরিবার।

এদিকে রেদওয়ান ফরহাদের বড় ভাই মোহাম্মদ ইসমাইল বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদাপোশাকে সাত-আটজন লোক শুক্রবার বিকেলে বাড়িতে ঢুকে তাঁর ছোট ভাই রেদওয়ানকে নিয়ে যান। আগের দিন বৃহস্পতিবার বিকেলে তাঁর আরেক ভাই রাশেদকে একই কায়দায় তুলে নেওয়া হয়।

একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে চমক রোনান-মাহি, বাদ কারা?
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬