নিজেদের লেখা বইয়ের টাকায় ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর পাশে সহপাঠীরা

২৪ জুলাই ২০২০, ০৬:৩৯ PM
তানিনে পাশে সহপাঠীদের লেখা বই ‘ভাঙ্গা গড়ার শব্দ’

তানিনে পাশে সহপাঠীদের লেখা বই ‘ভাঙ্গা গড়ার শব্দ’ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর ক্যান্সারের চিকিৎসার জন্য নিজেদের লেখা বইয়ের শুভেচ্ছা মূল্যের পুরোটাই ব্যয় করবেন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের ১০ জন শিক্ষার্থীর লেখা যৌথ কাব্য গ্রন্থ "ভাঙ্গা গড়ার শব্দ" তারুণ্য প্রকাশনী থেকে ই-বুক আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া সোহাগ মনির সম্পাদনায় এ বইটি মেহেদীকে উৎসর্গ করা হয়েছে।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নিশা, নুহাশ রহমান, ফাতেমা রহিম রিন্স, রফিক উদ্দীন, সানজিদা আক্তার অপর্ণা, ইমতিয়াজ হাসান রিফাত, ওয়াফা আক্তার রিমু, চৌধুরী মাসাবিহ, হুমায়রা কবির ও আঞ্জুমান শীমুর লেখা যৌথ এ গ্রন্থটির শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ৫০ টাকা। তবে তানিনের কথা ভেবে যদি কেউ এর মূল্য বাড়িয়ে প্রদান করতে চায় তাও হবে গ্রহণ যোগ্য।

শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম বলেন, "মানুষ বাঁচানোর লড়াটাই শ্রেষ্ঠ কবিতা। কবিতারা হারে না, শিক্ষার্থীদের এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়ি।'

গ্রন্থের সমন্বয়ক ও সম্পাদক সোহাগ মনি বলেন, "ক্যান্সার আক্রান্ত তানিনের পাশে দাঁড়ানোটাই আমাদের উদ্দেশ্য। বইটির শুভেচ্ছা মূল্য আমরা তুলে দেবো তানিনের হাতে। আমরা যদি ১ টাকাও তুলে তানিননের হাতে দিতে পারি, সেটাই আমাদের অর্জন এবং ভালো লাগা হয়ে থাকবে। এটা এই বিভাগের একটা অর্জন হয় থাকবে আমি মনে করি।"

প্রসঙ্গত, তানিন মেহেদী দুরারোগ্য ক্যান্সার জয় করার পর সম্প্রতি আবারও অসুস্থতায় ভুগছেন। তানিনের ফুসফুসে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ছয় থেকে সাতটি কেমোথেরাপি দিতে হবে। এতে ব্যয় হবে প্রায় তিন লাখ টাকা।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের যৌথ গ্রন্থটি শুভেচ্ছা মূল্যের বিনিময়ে নিয়ে ক্যান্সার আক্রান্ত তানিনের পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়।

আর পেমেন্টের জন্য-
০১৭৬৫৫৬৬৬১৬২ (রকেট) আরাফাত
০১৬২১৮৯২৫৭৪ (বিকাশ) সোহাগ
০১৯৮০১৪৮৭১৪৬- (রকেট) রিফাত

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬