রোকেয়া হলের সাংস্কৃতিক উৎসবে মাতালেন তাহসান (ভিডিও)

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯ AM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের উদ্যোগে ২৫, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারী তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। উৎসবের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যায় গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। 

এর আগে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রী প্রিয় তারকাকে একনজর দেখার দেখার জন্য রোকেয়া হল প্রাঙ্গনে ভিড় জমাতে থাকেন। উৎসবে আলো আলো, ছুঁয়ে দিলে মন, প্রেমাতালসহ নিজের জনপ্রিয় গানগুলো দিয়ে উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে দেন তিনি।

জানা যায়, বিকেলে প্রধান অতিথি হিসাবে ওই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও এফবিসিসিআই’র সহ-সভাপতি দিলীপ কুমার আগারওয়াল।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলনের মাধ্যমেই আমরা তাকে জীবন্ত রাখতে পারি। তিনি শুধু আমাদের একটি দেশ দেননি, তিনি আমাদের আত্মপরিচয় দিয়েছেন। আমরা কেমন জীবন চাই, কেমন একটি দেশ চাই সেটিরও রূপরেখা তিনি দিয়ে গেছেন।  

এ সময় আগত মেহমানদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন হল সংসদের নেত্রীরা। তিন দিনব্যাপী এই আয়োজনের মূল স্লোগান ছিল ‘বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান’। এসময় হল সংসদের পরিবেশনায় বঙ্গবন্ধু স্মরণে গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় পরিবেশন করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। 

বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাশ করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ২৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবির হলে ধারাবাহিক চুরি, কাটা হয়েছে ১৫ কাপড়—৩ বিড়াল হ…
  • ২৩ আগস্ট ২০২৬