জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬, ১১:৩২ PM
জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় পানিসম্পদ মন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় পানিসম্পদ মন্ত্রী © সংগৃহীত

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খাল ও জলাশয় পুনঃখননের দাবিতে এক সাবেক শিক্ষার্থীর আবেদনের পর দ্রুত বিশ্ববিদ্যালয়ে বিশেষ কারিগরি (টেকনিক্যাল) দল পাঠানোর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি।
‎
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
‎
‎মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের খাল পুনঃখননের বিষয়ে একটি আবেদন পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। আবেদনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ টেকনিক্যাল টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে খাল ও জলাশয়গুলোর সমীক্ষা এবং কারিগরি প্রস্তুতির কাজ সম্পন্ন করবে। এরপর মন্ত্রণালয়ের অর্থায়নে পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
‎
‎তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা, সেচব্যবস্থার উন্নয়ন, নৌপথে যোগাযোগ সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।
‎
‎অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাবেক সভাপতি মেহেদী মামুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে লিখিত আবেদন তুলে দেন। আবেদনে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৮০ একরেরও বেশি আয়তনের জলাশয়, লেক ও খাল পুনঃখননের দাবি জানিয়ে নাব্যতা হ্রাস, পানি ধারণক্ষমতা কমে যাওয়া, জলাবদ্ধতা, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দ্রুত পুনঃখননের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন।
‎
‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬