ঢাবির দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

২১ জুলাই ২০২৬, ০১:৪৯ PM
ঢাবির নবনিযুক্ত দুই ডিন দায়িত্ব গ্রহণ করেছেন

ঢাবির নবনিযুক্ত দুই ডিন দায়িত্ব গ্রহণ করেছেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খানকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ প্রদান করেন।

আরও পড়ুন: সিটি কলেজের ১৯৮ শিক্ষকের মধ্যে ১০৫ জনের নিয়োগ ‘অবৈধ’

নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিনরা ইতিমধ্যে স্ব স্ব দায়িত্ব গ্রহণ করেছেন। পৃথক পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬