কেমব্রিজের আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চবি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার

২০ জুলাই ২০২৬, ০৬:৩৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৫ PM
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার © টিডিসি সম্পাদিত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনদিনের যুক্তরাজ্য সফরে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সভাপতি এবং ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। আগামী ২১ থেকে ২৩ জুলাই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ১৬তম গালফ রিসার্চ মিটিং (জিআরএম) ২০২৬-এ অংশগ্রহণ করবেন তিনি। আজ সোমবার (২০ জুলাই) একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৬ মার্চ গালফ রিসার্চ সেন্টার কেমব্রিজের অন্তর্বর্তীকালীন পরিচালক ড. অস্কার জিয়েমেলিস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনটি আন্তর্জাতিক গবেষকদের মধ্যে সহযোগিতা ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়।

আমন্ত্রণপত্রে জানানো হয়, আগামী ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ২১ জুলাই বিকেল ৪টায় (স্থানীয় সময়) কেমব্রিজের ওয়েস্ট রোড কনসার্ট হলে অনুষ্ঠিত হবে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, গালফ অঞ্চলবিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক গবেষণা-সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সম্মেলনের ‘গালফ–সাউথ এশিয়া রিলেশনস ইন অ্যান এরা অব ডিপেনিং ইন্টারডিপেনডেন্স’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করবেন। এতে উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, কূটনীতি এবং সমসাময়িক ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গালফ রিসার্চ মিটিং প্রতিবছর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এটি উপসাগরীয় অঞ্চলবিষয়ক গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬