চবির ক্লাব প্রতিনিধিদের সাথে মতবিনিময় করল ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’

১৫ জুলাই ২০২৬, ০৮:০৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:০৮ PM
চবিতে ক্লাব প্রতিনিধিদের সাথে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’র মতবিনিময়

চবিতে ক্লাব প্রতিনিধিদের সাথে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’র মতবিনিময় © টিডিসি ফটো

তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকারের অর্থায়নে, ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ (DW) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য তরুণদের নীতিনির্ধারণী আলোচনায় সম্পৃক্ত করা।

​সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহাব উদ্দিন নিপু, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. তুনানজিনা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুজন নাজের।

​সভাপতির বক্তব্যে সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো, গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রকল্প থেকে প্রাপ্ত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের চারদিকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি, কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট মো. সাইফুর রহমান এবং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম। এসময় সংস্থার ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার ফারহানা আক্তারও উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি বলেন, এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে এবং তাদেরকে নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করছে। 

বর্তমান সময়ে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, তরুণদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।

​কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট মো. সাইফুর রহমান জানান, তরুণদের মধ্যে তথ্য যাচাইয়ের (Fact-checking) সঠিক দক্ষতা বৃদ্ধি করতে পারলে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

​রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম বলেন, দেশের যেকোনো বড় ধরনের পরিবর্তনে তরুণদের ভূমিকা অপরিসীম। আর এই তরুণদের কণ্ঠস্বরকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার হলো প্রচলিত সামাজিক মাধ্যম। তাই সাইবার পলিসি এবং আইন সবার জানা ও মেনে চলা প্রয়োজন।

​সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭টি ক্লাবের সদস্য ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এ ধরনের উদ্যোগ তাঁদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করছে।

​প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় পর্যায়ের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) তরুণ সেবাসেবী এবং আঞ্চলিক গণমাধ্যমের মধ্যে সংলাপ ও পারস্পরিক অংশগ্রহণ বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীতে একটি বিশেষ ‘বুট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা আরও নিবিড় ও উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9