চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া

১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ PM
রেজিস্ট্রার হাসান মিয়া

রেজিস্ট্রার হাসান মিয়া © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার হাসান মিয়া। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় তিনি রেজিস্ট্রার কার্যালয়ে যোগদান করেন। এ সময় সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি রেজিস্ট্রার দপ্তরের শাখাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬