ঢাবির আট বিভাগ তিনটি করার প্রস্তাব থেকে সরল প্রশাসন

১২ জুলাই ২০২৬, ০৯:৩৩ AM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৯:৩৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আটটি বিভাগকে তিনটিতে একীভূত করার উদ্যোগ থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এ প্রস্তাব বাস্তবায়নের চিন্তা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভাগগুলো থেকে আপত্তি এলে আপাতত বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না বলে জানানো হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার পদ্ধতিগত পরিবর্তন ও আসন পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ২২ জুন। সেখানেই একীভূত করার প্রস্তাবটি আসে। বিভাগগুলোর মধ্যে পাঁচটি কলা অনুষদের এবং তিনটি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে। 

এ তথ্য জানিয়ে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেছেন, ‘ভর্তি কমিটির সভায় একজন সদস্য বিষয়টি উপস্থাপন করেছিলেন। তবে এরপর আর কোনো আলোচনা হয়নি।’ তার ভাষ্য, সারা বিশ্বে বিভাগ যুক্ত করা কিংবা বাদ দেওয়া অ্যাকাডেমিক ডেভেলপমেন্টের অংশ। এটি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রক্রিয়া বলে মত তার।

জানা গেছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি এবং মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগকে একটি বিভাগে করার প্রস্তাব এসেছিল। এ ছাড়া থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ এবং সংগীত ও নৃত্যকলা বিভাগ নিয়ে একটি এবং সংস্কৃত ও পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগকে নিয়ে আরেকটি বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুন: কাঙ্ক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেছেন, ‘অনেক বিভাগে আসন ফাঁকা থাকায় আলোচনাটি উঠেছে। তবে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণকারী বডি নয়।’

কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবুল কালাম সরকারও একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, বিভাগ নিয়ে সিদ্ধান্ত হলে সিন্ডিকেট হয়ে ইউজিসিতে অনুমোদন হয়। এরপর ডিনস কমিটিতে যায়। বিভাগ বন্ধ করতে হলেও একই প্রক্রিয়া।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬