প্রাথমিক বৃত্তির ফল আজ, সহজে দেখতে পারবেন দুই ভাবে

১২ জুলাই ২০২৬, ০৭:৪৬ AM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৭:৫১ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো © টিডিসি ফটো

কাঙ্খিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হবে । এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে; যেখানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।

শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিকে বুধবার (৮ জুলাই) টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।

এ ছাড়া অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেনের।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত টানা দুই বছর সরকারের এই আর্থিক সহায়তা ও উপবৃত্তি সুবিধা ভোগ করবে।

ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬