বিভিন্ন হল-অনুষদে অগ্নিনির্বাপণ যন্ত্র দিল জাবি ছাত্রশিবির

০৭ জুলাই ২০২৬, ১০:২৬ PM
অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ জাবি শিবিরের

অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ জাবি শিবিরের © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অগ্নি দুর্ঘটনা থেকে সুরক্ষা নিশ্চিত করতে আবাসিক হল ও বিভিন্ন অনুষদে ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র হস্তান্তর করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের জন্য ২১টি এবং বিভিন্ন অনুষদ ও বিভাগে ৮টি এবং মেডিকেল সেন্টারে একটি সহ মোট ৩০টি অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে টিউশন, চিকিৎসাসেবা, স্কলারশিপসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে ছাত্রশিবির। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ ও মেডিকেল সেন্টারে ফায়ার এক্সটিংগুইশার প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি নতুন কলা ভবনের দর্শন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি স্পষ্ট হয়েছে। একটি ছাত্রসংগঠন হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্যাম্পাসের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

ছাত্রশিবিরের জাবি শাখার প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, সংগঠনের পাঁচ দফা কর্মসূচির অন্যতম হলো ছাত্রসমস্যার সমাধান। এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, মেডিকেল ক্যাম্প আয়োজন, ক্রিড়াসামগ্রী বিতরণ, সাইকেল পাম্প স্থাপন, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও বিভিন্ন অনুষদে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬