এআই-ডাটা ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স: প্রথম ব্যাচে ব্যাপক সাড়ার পর ২য় ব্যাচে ভর্তি নিচ্ছে ঢাবির সিএসই বিভাগ

০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৭:০৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে মাস্টার্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে মাস্টার্স © টিডিসি সম্পাদিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের গবেষণাগারে সীমাবদ্ধ নয়; স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিক্ষা, শিল্প, কৃষি, ব্যবসা, গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রীয় সেবার প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে ডেটা হয়ে উঠেছে নতুন অর্থনীতির অন্যতম প্রধান সম্পদ। ফলে বিশ্বজুড়ে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই), মেশিন লার্নিং, ডেটা সাইন্স এবং ডেটা ইঞ্জিনিয়ারিং–এ দক্ষ জনবলের চাহিদা বাড়ছে অভূতপূর্ব গতিতে।

এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চালু করেছে প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিসিয়ালি ইনটেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং (পিএমএআইডিই)।

প্রথম ব্যাচে ব্যাপক সাড়া ও সফল কার্যক্রমের ধারাবাহিকতায় প্রোগ্রামটির জুলাই ২০২৬ সেমিস্টারে নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এটি এমনভাবে পরিকল্পিত, যাতে নতুন স্নাতক, চাকরিজীবী এবং প্রযুক্তি পেশাজীবীরা একসঙ্গে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও ডেটা ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করতে পারেন। গবেষণাভিত্তিক শিক্ষা, শিল্পখাতের চাহিদা অনুযায়ী কারিকুলাম এবং বাস্তব প্রকল্পে কাজের সুযোগের সমন্বয়ে প্রোগ্রামটি প্রযুক্তিখাতে নেতৃত্ব তৈরির একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

কোর্স সংশ্লিষ্টরা বলছেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে শুধু প্রোগ্রামিং জানাই যথেষ্ট নয়; প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ডেটা বিশ্লেষণ, বুদ্ধিমান অ্যালগরিদম তৈরি, বৃহৎ ডেটা ব্যবস্থাপনা এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির সক্ষমতা। সেই দক্ষতা অর্জনের জন্য একাডেমিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে পরিচালিত মাস্টার্স প্রোগ্রামের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রোগ্রাম তাই প্রযুক্তিখাতে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করতে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

প্রযুক্তিখাতে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রোগ্রাম হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ এক সুযোগ— এমনটাই বলছেন বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনটিতে অবস্থিত সিএসই বিভাগ

যা রয়েছে প্রোগ্রামটিতে
প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিসিয়ালি ইনটেলিজেন্স এন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং (পিএমএআইডিই) প্রোগ্রামটি মোট ৩৬ ক্রেডিট আওয়ারের, যার মধ্যে রয়েছে নিয়মিত কোর্স ওয়ার্কের পাশাপাশি ৬ ক্রেডিটের গবেষণা বা বাস্তবভিত্তিক প্রজেক্ট। পুরো কোর্স শেষ করতে সময় লাগবে ১ বছর ৬ মাস, যা ৩টি সেমিস্টারে সম্পন্ন হবে।

পাঠ্যসূচিতে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই), মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা মাইনিং অ্যান্ড ওয়্যারহাউজিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ইথিক্যাল অ্যান্ড রেসপন্সিবল এআই এবং লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএমস)।

প্রোগ্রামটিতে আধুনিক ও শিল্পখাতের চাহিদাভিত্তিক কারিকুলামের পাশাপাশি গবেষণা এবং বাস্তব প্রকল্পে কাজের সুযোগ রাখা হয়েছে। পাঠদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট শিল্পখাতের বিশেষজ্ঞরা। চাকরিজীবীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ক্লাস অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রয়োজন অনুযায়ী অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীরা প্রযুক্তি খাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিং এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগও পাবেন। আবেদনকারীদের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

প্রোগ্রামটির আনুমানিক মোট ব্যয় ৩ লাখ ১৪ হাজার টাকা। প্রথম সেমিস্টারে ফি ১ লাখ ১৮ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারে প্রতি সেমিস্টারে ৯৮ হাজার টাকা। হল ফি প্রযোজ্য হলে তা অতিরিক্ত পরিশোধ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের পরীক্ষায় শিক্ষার্থীরা

ইতোমধ্যেই আবেদন শুরু হয়েছে যা আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ ২৫ জুলাই। ২৮ জুলাই ডকুমেন্ট যাচাই, ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ভর্তি কার্যক্রম এবং ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে (সম্ভাব্য) ক্লাস শুরু হবে।

ভর্তি যোগ্যতা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস, স্ট্যাটিসটিকস, ফিজিকস এবং আইসিটি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। এছাড়া কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট চাকরি বা পেশাগত অভিজ্ঞতা রয়েছে— এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন ও অন্যান্য তারিখ
প্রোগ্রামটির জুলাই ২০২৬ সেমিস্টারের জন্য আবেদন শুরু হয়েছে গত ৯ জুন এবং আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, বিকাল ৩টা ৩০ মিনিটে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৫ জুলাই। এরপর ২৮ জুলাই ডকুমেন্ট যাচাই, ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ভর্তি কার্যক্রম এবং ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে (সম্ভাব্য) ক্লাস শুরু হবে।

ক্লাসের সূচি
কোর্সটির ক্লাস শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুসারে অন্যান্য দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস চলে। চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.pmaide.cse.du.ac.bd-এই ওয়েবসাইটে। এ ছাড়া +৮৮০১৩৫০-০৫৩৭১৫ নম্বরে যোগাযোগ করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

স্বাস্থ্যখাতের সংকট দূর করতে তরুণ প্রজন্মকে স্বাস্থ্য উদ্যো…
  • ০৭ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ০৭ জুলাই ২০২৬
দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে: নাহিদ
  • ০৭ জুলাই ২০২৬
বন্যার পূর্বাভাস, আলিম পরীক্ষা নিয়ে যা বলছে মাদ্রাসা শিক্ষা…
  • ০৭ জুলাই ২০২৬
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেই মাদ্রাসা সুপারের বরখাস্তের আবে…
  • ০৭ জুলাই ২০২৬
বিদ্যুৎ-আইনশৃঙ্খলাসহ কয়েক বিষয়ে চ্যালেঞ্জে বিএনপি সরকার
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence