ঢাবি থেকে ৩৫ জন গবেষকের পিএইচডি এবং ১৯ জনের এমফিল ডিগ্রি অর্জন

০৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM
ডিগ্রি প্রদান অনুষ্ঠান

ডিগ্রি প্রদান অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ৩৫ জন গবেষক পিএইচডি, ১৯ জন এমফিল এবং ২ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে আয়শা সিদ্দিকা, মোহাম্মদ আব্দুল বাতেন খান ও আসাদ আহমেদ, সংস্কৃত বিভাগের অধীনে ফারজানা নাজ স্বর্ণ প্রভা, ইতিহাস বিভাগের অধীনে ফারহানা আক্তার শুভ্রা ও সুস্মিতা রানী দাস, দর্শন বিভাগের অধীনে টুম্পা রানী দে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে সুলতানা জেসমিন আরাবী, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সংগীত বিভাগের অধীনে আশিক সরকার, রসায়ন বিভাগের অধীনে মো. উজ্জ¦ল হোসেন ও রাফিজা ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তানজীলা হোসেন, একাউন্টিং বিভাগের অধীনে ফাহমিদা বেগম, শুভ ব্রত সাহা ও সুব্রত কুমার বাহাদুর, মার্কেটিং বিভাগের অধীনে আলী মোহাম্মদ কাওসার ও সুমা আক্তার ও ফিন্যান্স বিভাগের অধীনে মুহাম্মদ এনামুল হক। 

এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তানজিনা নওশিন ও মুহাম্মদ জহিরুল আলম, লোক প্রশাসন বিভাগের অধীনে আয়শা জাহান, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মুহাম্মদ আমীরুল হক, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে তামান্না আক্তার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মো. আরিফুল ইসলাম ও কাজী জান্নাতুল ফেরদৌস, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে নাজমুন নাহার, মো. শাহরিয়ার কবীর শাকিল ও সুলতানা জোহরা মান্নান, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধীনে মো. সালাহউদ্দীন মিল্লাত, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে নাছরীন আক্তার ও মোহাম্মদ আমিরুল হক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে আনজুম জেরিন রূপা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে ইশরাত শামীম ও মো. আব্দুর রকিব।

এম ফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন- আরবী বিভাগের অধীনে ওমর ফারুক ও মাহমুদুল মুনীর, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে সাইফুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে আফরিন সুলতানা, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে শুভ রায়, মার্কেটিং বিভাগের অধীনে তাসমিয়া জায়গীরদার, ফিন্যান্স বিভাগের অধীনে মো. মাহাফুজ কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তাহিয়া চৌধুরী ও সনিয়া আক্তার, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধীনে মোহাম্মদ নাসির উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে সালওয়া প্রধান, মোছা. আসিফা আক্তার ও শিল্পী রানী সিকদার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে আবু ফয়সল আহমদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে সাজিয়া আফরিন ও ফেরদৌস আরা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে হোসাইন মাহমুদ ও নাঈমুল রাজ্জাক।

ডিবিএ ডিগ্রিপ্রাপ্তরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধীনে নাজিয়া শারমিন ও ফিন্যান্স বিভাগের অধীনে মো. সাইফুল ইসলাম।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬