জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক

০৬ জুলাই ২০২৬, ০৯:১১ PM
জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার ঘটনায় সেলফি পরিবহনের ৬ বাসকে আটক করেছে শিক্ষার্থীরা

জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার ঘটনায় সেলফি পরিবহনের ৬ বাসকে আটক করেছে শিক্ষার্থীরা © টিডিসি

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহনের ৬ বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 
‎
সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহনের ছয়টি বাস আটক করেন। 

ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

‎আফরিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার জন্য তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় বাসটি গতি কমালেও সম্পূর্ণ থামার আগেই বাসের স্টাফ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।
‎
‎তিনি বলেন, ‘আমার ঠিক পেছনেই আরেকটি বাস আসছিল। সৌভাগ্যবশত সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’
‎
‎ঘটনার বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, ‘আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা আমাদের কয়েকটি বাস আটক করেছেন।’
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬