স্বাভাবিক জীবনে ফিরতে চান জাবি শিক্ষার্থী মিফতাহুল, প্রয়োজন ৮ লাখ টাকা

০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ PM
মিফতাহুল বরাত

মিফতাহুল বরাত © সংগৃহীত

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী মিফতাহুল বরাত স্পাইনাল কর্ডে Schwannoma (শওয়ানোমা) নামের জটিল টিউমারে আক্রান্ত। উন্নত চিকিৎসার মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। এ অবস্থায় তার সহপাঠী, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

‎জানা গেছে, ২০২১ সালে বরাতের স্পাইনাল কর্ডে প্রথম টিউমার ধরা পড়ে। সে সময় অস্ত্রোপচার করা হলেও সম্প্রতি আবারও একই ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে এমআরআই পরীক্ষায় টিউমারটি আবার ফিরে আসার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে টিউমারটি তার স্নায়বিক কার্যক্রমে প্রভাব ফেলায় পায়ের শক্তি কমে গেছে। তিনি স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না এবং হাঁটতেও কষ্ট হচ্ছে।

‎চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত উন্নত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা করা হয়েছে। যাতায়াত, অস্ত্রোপচার, ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে।

‎সহপাঠীরা জানান, ২০২১ সালের অস্ত্রোপচারের ব্যয় মেটাতে বরাতের পরিবার ঋণ নিয়েছিল। সেই ঋণের প্রায় ৪ লাখ টাকা এখনো পরিশোধ করা সম্ভব হয়নি। নতুন করে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের জুন মাসের বেতনের আদেশ সিএজি অফিসে, পাবেন যেদিন

‎মিফতাহুল বরাত বলেন, ‘২০২১ সালে আমার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। অপারেশনের পর কিছুটা সুস্থ হয়েছিলাম। কিন্তু কয়েক দিন আগে আবার একই সমস্যা শুরু হলে এমআরআই করাই। রিপোর্টে দেখা যায়, টিউমারটি ফিরে এসেছে। এখন আমার পায়ের শক্তি কমে গেছে। দৌড়াতে পারি না, দৌড়ানোর চেষ্টা করলে পড়ে যাই। ধীরে ধীরে হাঁটতে পারি। চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন।’

‎তিনি আরও বলেন, ‘আগের অপারেশনের জন্য নেওয়া ঋণ এখনো পরিশোধ করতে পারিনি। নতুন করে চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন, যা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। বন্ধুদের সঙ্গে খেলতে চাই, দৌড়াতে চাই এবং সুস্থভাবে জীবনকে এগিয়ে নিতে চাই।’

‎এ অবস্থায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা বরাতের চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহায়তা ও মহান আল্লাহর রহমতে একজন মেধাবী শিক্ষার্থী আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

‎সহায়তা পাঠানোর মাধ্যম
‎‎রূপালী ব্যাংক: ৪৩৬৬০১১০১১২৯৩, ‎বিকাশ (পার্সোনাল): ০১৮৩১৬৭৫১৫৯, ‎নগদ (পার্সোনাল): ০১৭৩৯৮৮২৫০৪।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬