প্রশ্ন সাদিক কায়েমের

ডাকসু নির্বাচনকেন্দ্রিক বরাদ্দ নেই, বাজেট ঘাটতি দেখিয়ে আবারও কি বন্ধ হবে নির্বাচন?

২৯ জুন ২০২৬, ০৮:৪৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:৫১ PM
সিনেট অধিবেশনে ডাকসু ভিপি সাদিক কায়েম

সিনেট অধিবেশনে ডাকসু ভিপি সাদিক কায়েম © সংগৃহীত ও সম্পাদিত

প্রস্তাবিত পুরো বাজেটে আমরা দেখলাম আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের বাজেট বা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তাহলে কি আমরা ধরে নিব আবার আগে যেভাবে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল, সেভাবে বিভিন্ন ধরনের বাজেট ঘাটতি ও নানা অজুহাত দিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে? ডাকসু নির্বাচন বন্ধের দিকে আমরা যাচ্ছি কিনা, মাননীয় উপাচার্য স্যারের কাছে জানতে চাই। আমরা আশা করবো বাজেটে ডাকসু নির্বাচন ও ডাকসু পরিচালনার জন্য বরাদ্দ দেওয়া হবে। 

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ২০২৬ সালের বার্ষিক সিনেট অধিবেশনে ডাকসু নির্বাচনকেন্দ্রিক বাজেটের প্রস্তাব দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। । 

ডাকসু ভিপি আরও বলেন, সারা দুনিয়াব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা এবং নতুন নতুন জ্ঞান উৎপাদন করা। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫, ২৫-২৬, ২৬-২৭ সেশনের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে গবেষণায় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে- তা মূল বাজেটের মাত্র ২%। আমরা জানতে পারলাম, এ বছর তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়া হয়নি। এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা কালেক্টিভ ফেইলিউর (সামষ্টিক ব্যর্থতা), একটা লজ্জার বিষয়। যে বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন করবে, সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দেবে, সে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না।

এ ছাড়াও সাদিক কায়েম বলেন, ২০২৪-২৫ সেশনে গবেষণায় বরাদ্দ হয়েছিল ২০ কোটি ৬০ লক্ষ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে মাত্র ১৩ কোটি ৪১ লাখ টাকা। ল্যাপস হয়েছে ৭ কোটি টাকা। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসি ও সরকার থেকে যে বরাদ্দ হয়, সেটাই ব্যয় করতে পারে না। কিন্তু আমরা বলছি, আমরা বাজেট পাচ্ছি না। বাজেট যা পাচ্ছি সেটাও আমি ব্যয় করতে পারছি না। আমি আগের প্রশাসনের (নিয়াজ আহমেদ খান প্রশাসন) কাছে প্রশ্ন করতে চাই কেন তারা এই অর্থ ব্যয় করতে পারেনি? এর সাথে যারা জড়িত ছিল তাদের আইডেন্টিফাই করে সেটা বের করা দরকার। 

প্রশাসনের কাছে আমাদের প্রথম প্রস্তাবনা হলো, গবেষণায় যে বাজেট আসছে তার সুষম বণ্টন করা। সেটা যেন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণা করতে চায়, যারা বিজ্ঞান-প্রযুক্তি, শিল্প-সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়, তাদের মধ্যে সঠিক ভাবে ডিস্ট্রিবিউট (বণ্টন) করে। আগের মতো বাজেট যেন ল্যাপস (মেয়াদ শেষ হওয়া) না হয়।

ডাকসু প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ডাকসু বাজেট প্রসঙ্গে আক্ষেপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আমাদের যে বাজেট দেওয়া দরকার, সেটা এখন পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আজকে প্রায় ১০ মাস পার করছি, মাত্র আমাদের ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত প্রতিবছর শিক্ষার্থীরা ভর্তির সময় যে টাকা তারা ডাকসুর জন্য দিয়ে থাকে, প্রতি শিক্ষার্থী ৬০ টাকা করে দেয়। সেই শিক্ষার্থীদের টাকাটা আমাদের জন্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় যদি আমাদের সাথে, শিক্ষার্থীর সাথে জুলুম করে তাহলে আমরা কার কাছে যাব?

অক্সফোর্ড ইউনিয়ন ভ্রমণের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, আমি অক্সফোর্ডে গিয়েছি, কেমব্রিজে গিয়েছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ২৫ থেকে ৩০ পার্সেন্ট বাজেট গবেষণায় দিয়ে থাকে। সেখানে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে রিলেশনশিপটা বিল্ডআপ করার জন্য এবং শিক্ষার্থীরা যেন আগামী প্রজন্মের জন্য প্রস্তুত হতে পারে এর জন্য সেখানে টিচারস অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সিস্টেম চালু আছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সেটা চালু করতে পারেনি। আমাদের প্রস্তাবনা থাকবে আমরা যেন এই বছর থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সিস্টেম চালু করতে পারি। কমপক্ষে ১০০০ শিক্ষার্থীকে এই ফ্যাসিলিটির আওতায় নিয়ে আসা যায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা একসাথে কাজ করি।

ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচের দায়িত্বে পেনাল্টি দিয়ে নির্বাসিত সেই …
  • ২৯ জুন ২০২৬
কুবির ৮৩ কোটি টাকার বাজেট, যেকারণে গবেষণা খাতে নেই বরাদ্দ
  • ২৯ জুন ২০২৬
বুলবুলের আইসিসিতে চিঠি প্রসঙ্গে মুখ খুললেন ফারুক আহমেদ
  • ২৯ জুন ২০২৬