টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে নেই রাবি, নেপথ্যে দেড় লাখ টাকার ফি

২৪ জুন ২০২৬, ০৯:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৫৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করেছে ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৬। বুধবার (২৪ জুন) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাম। অথচ গত বছর এই র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে যৌথভাবে চতুর্থ অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— এবার কেন তালিকার বাইরে রাবি?

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর থেকে টাইমস হায়ার এডুকেশন তাদের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণের জন্য নতুন নিয়ম চালু করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হতে আগ্রহী প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ১ হাজার পাউন্ড (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা) ফি জমা দিতে হবে। ফি প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান র‍্যাঙ্কিংয়ের জন্য বিবেচিত হবে না।

এই অর্থের বিনিময়ে র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণের নীতির সঙ্গে একমত নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু রাবিই নয়, বিশ্বের আরও প্রায় ৮৮০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একই কারণে এ বছর র‍্যাঙ্কিংয়ে অংশ নেয়নি। ফলে গত বছর যেখানে ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে ২ হাজার ৫২৬টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল, সেখানে এ বছর সেই সংখ্যা নেমে এসেছে ১ হাজার ৬৪৬-এ।

গত বছর টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে রাবির অবস্থান ছিল বিশ্বের ১০০১-১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে চতুর্থ। অন্যদিকে সম্প্রতি প্রকাশিত ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান ষষ্ঠ।

আরও পড়ুন: রাবিতে গবেষণার তহবিল বণ্টনে নতুন নীতি, গবেষকদের অগ্রাধিকার

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ের ২০২৫ সালের দুই সংস্করণ এবং ২০২৬ সালের প্রথম সংস্করণে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান ছিল সপ্তম। পাশাপাশি টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ টানা তৃতীয়বারের মতো স্থান করে নেয় বিশ্ববিদ্যালয়টি। কয়েকটি সূচকে অগ্রগতি ছিল চোখে পড়ার মতো।

ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম বলেন, এবারই প্রথম টাইমস হায়ার এডুকেশন কর্তৃপক্ষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস ২০২৬-এ অংশগ্রহণের জন্য ফি নির্ধারণ করেছে। ভবিষ্যতেও তারা এই র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণের ক্ষেত্রে একইভাবে ফি আদায় করবে বলে জানিয়েছে। 

তবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস এবং এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই দুই র‍্যাঙ্কিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেওয়া হবে। কিন্তু ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংসের জন্য কোনো তথ্য জমা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করতে চাই, এবারের র‌্যাঙ্কিংয়ে রাবির অনুপস্থিতির পেছনে শিক্ষাগত বা গবেষণাগত সক্ষমতার ঘাটতি নয়; বরং টাইমস হায়ার এডুকেশন-এর নতুন ফি ভিত্তিক অংশগ্রহণ নীতিই প্রধান কারণ।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9