ঢাবির পাঁচ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ দেখাবে ছাত্রদল

১১ জুন ২০২৬, ০৭:৫৩ PM
ঢাবির পাঁচ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ দেখাবে ছাত্রদল

ঢাবির পাঁচ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ দেখাবে ছাত্রদল © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি পৃথক স্থানে বড় পর্দায় 'ফুটবল বিশ্বকাপ ২০২৬' এর প্রতিটি ম্যাচ খেলা দেখার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বরাবরই উৎসবের আমেজ বিরাজ করে। আর এই উন্মাদনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসের কথা বিবেচনায় নিয়ে এবারের বিশ্বকাপেও ঢাবি ক্যাম্পাসের ৫টি স্থানে বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) খেলা দেখানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদলের আয়োজকবৃন্দরা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, "বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে সবসময় একটা উন্মাদনা হয় এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এই বিষয়টাকে খুবই সেলিব্রেট করে। 

২০২২ সালের বিশ্বকাপেও  ক্যাম্পাসে খুবই ভালোভাবে সেলিব্রেট করা হয়েছে।বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক  অনেক এবং বিগত বিশ্বকাপে তো আর্জেন্টিনা যখন জিতল । সেইটা একটা ভালো কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। আমরা ঐ প্রেক্ষিতে এইবারের বিশ্বকাপেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহায়তায় এবং  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জায়গায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করছি।"

তিনি আরও বলেন, আজকে বিশ্বকাপের উদ্ভোদনী ম্যাচ আর  এখন যেহেতু একটু বৈরী আবহাওয়া চলছে যে স্ক্রিনগুলা সেটআপ করার কথা এইটা সেটআপ করতে একটু সময় লাগছে। আমরা আশা করছি  আগামী একদিনের মধ্যে পাঁচটি স্থানেই একসাথে খেলা দেখার স্ক্রিন গুলো চালু করতে পারব। আজকে টিএসসি আর জগন্নাথ হলে খেলা দেখানোর মাধ্যমে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খেলা দেখার জন্য নির্ধারিত ৫টি স্থান হলো:
 ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)
 হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ
 জগন্নাথ হলের উপাসনালয়ের সামনের প্রাঙ্গণ
 ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মাঠ
 কবি জসীমউদ্দীন হলের মাঠ (হলপাড়া)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুর্নঃনির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬